A Lantern in Her Window—সারাহ নামের এক তরুণী গল্প। জীবনের ঝড়-তুফানের ভেতর দিয়ে চলা এক যাত্রী “সারাহ”।
কখনও আবেগের উত্থান-পতন, কখনও আত্মার গভীর দ্বন্দ্ব—নিজের নফসের সাথে লড়াই, শয়তানের অবিরাম ফিসফিসানি…
এই সবকিছুর মাঝেই সারাহ খুঁজে ফেরে শান্তি, উদ্দেশ্য আর আল্লাহর সান্নিধ্য।
তার এই যাত্রায় একটি লণ্ঠন যেন তার অবলম্বন—নূরের প্রতীক, আল্লাহর হিদায়াতের দিশারি।
অন্ধকারের ভেতরেও সে আলো খুঁজে বেড়ায়, কখনো লেখে “Lantern Letters”—তার অন্তরের কথামালা, ভালোবাসা আর আল্লাহর নূরে ভরা আত্মিক চিঠি।
সারাহর এই গল্প আসলে আমাদের সবার গল্প—অন্ধকার আর আলো পেরিয়ে, সত্যিকারের সুখের সন্ধানে, আল্লাহর হিদায়াতের আলোয় ফেরার গল্প।
লেখিকা শারিন সফি অদ্রিতা’র প্রকাশিত সকল বইগুলো দেখতে এখানে ক্লিক করুন










nusrat –
চমৎকার লাগলো ! খুবই সহজবোধ্য কিন্তু অত্যন্ত হৃদয়গ্রাহী।
Faojia Farah –
‘A Lanter in Her Window’ দারুণ একটা ইসলামিক উপন্যাস। গল্পটা সারা নামের এক তরুণীর; যে আল্লাহর আনুগত্যে অটল থাকার জন্য নিজের নফসের সাথে সংগ্রাম করে গিয়েছে জীবনের শেষ ধাপটা পর্যন্ত। সে কখনো কখনো শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছে, কিন্তু নিজেকে কখনো এতটা বেখেয়াল করে রাখেনি যে তাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাবে। বরং অত্যন্ত সাবধানতার সাথে ফাঁদ কেটে বেরিয়ে গিয়েছে আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এই গল্পটা আগাগোড়াই ছিল অনুপ্রেরণার। গল্পের আবহে দেখানো হয়েছে কীভাবে আল্লাহর পথে অটল থাকতে হয়, জীবনের সবকিছুকে কীভাবে আল্লাহর সাথে জুড়ে দিতে হয়। আমরা তো আল্লাহর কাছ থেকেই এসেছি, তাঁর কাছেই ফিরে যাবো। অবিবাহিত আপুরা, যারা শিক্ষাজীবনের শেষেরদিকে আছেন এবং বিবাহিত জীবনের শুরুরদিকে যারা আছেন, আপনাদেরকে মোস্টলি রেকমেন্ড করবো বইটা পড়ার জন্য। এর বাইরেও যেকোনো পাঠকই পড়তে পারেন, আশা করি উপকৃত হবেন, ইনশাআল্লাহ। ইংরেজিতে লেখা বলে তেমন ভয়ের কারণ নেই; লেখিকা এখানে সহজভাবেই উপস্থাপন করেছেন সবকিছু।