ছোট্ট আব্দুল্লাহর বয়স মাত্র ছয়। কিন্তু তার প্রশ্নের শেষ নেই।
রাতের আকাশে তাকিয়ে আব্দুল্লাহ জিজ্ঞেস করল,
“আব্বু, চাঁদটা কেন আমাদের সঙ্গে সঙ্গে হাঁটে?”
পরদিন সকালে প্রশ্ন, “আমার হৃদয় কীভাবে কাজ করে?”
দুপুরে সমুদ্রের ধারে, “পানি গরম হলে বাষ্প হয় কেন?”
বিকেলে গাছের কোটরে ম্যাগনিফাইং গ্লাস হাতে, “এখানে কারা থাকে?”
আব্দুল্লাহর মতো প্রতিটি শিশুর প্রশ্নই তার জানার দরজা।
সেই দরজায় সুন্দর, সহজ আর ভালোবাসার একটা উত্তর হয়ে আসছে “ছোটদের বিজ্ঞানের জিজ্ঞাসা”
১ম খণ্ড: জানতে চাই আকাশ নিয়ে
২য় খণ্ড: জানতে চাই নিজেকে নিয়ে
৩য় খণ্ড: জানতে চাই আগুন, পানি ও তাপ নিয়ে
৪র্থ খণ্ড: জানতে চাই আরো অনেক কিছু










Reviews
There are no reviews yet.