শিশির বললো,
-স্কুল বন্ধ করে দিলে আমরা বাসা থেকে বের হবো কীভাবে?
-চুপ কর গাধা। বাবা-মা’কে বোঝাতে হবে। নইলে নানান জায়গায় ছাত্রদের মেরে ভর্তা বানায় কবরে পাঠায় দিবে আর তোরা আম্মুর কোলে বসে চিকেন ফ্রাই খাবি।
শিশির চুপ করে গেলো।
-শোন, আমাদের সবার বাসাই তো আজিমপুরে, স্কুলের আশেপাশে। স্কুল বন্ধ হয়ে গেলেও আমরা সবাই সবার বাসা থেকে কবরস্থানের সামনে একত্র হবো। তারপর সব ছাত্ররা যেখানে আন্দোলন করছে সেখানে চলে যাবো।
এইবার তোরা হাত তোল দেখি, কে কে যাবি আমার সাথে?
প্রথমে কেউই হাত তুললো না, সবার আগে হাত তুললো মৃদুল। লেদু বকর মৃদুলের পিঠে একটা চাপড় দিয়ে বললো,
-সাবাস বাঘের বাচ্চা!
– – – – –
চব্বিশের গণঅভ্যুত্থানের পটভূমিকায় রচিত এই কিশোর উপন্যাসটি নি:সন্দেহে প্রত্যেক তরুণ পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। কিছু গল্প থাকে—যা ঐতিহাসিক পেক্ষাপটে রচিত হয়ে একসময় ক্লাসিকে পরিণত হয়। ‘বুবুনী কোথায়’ বইটিও একসময় কিশোর ক্লাসিকে পরিণত হবে—এটাই আমাদের প্রত্যাশা।






Reviews
There are no reviews yet.