আশুরা – ভুল নয়, সত্য জানো

লেখক – জাহিদ হাসান
পৃষ্ঠ সংখ্যা – 23

ভাষা – বাংলা , e-Book, PDF

প্রকাশনায় – শিশু লালন-পালন ও শিশু শিক্ষা

 

এখানে ক্লিক করে ফ্রি পিডিএফ বইটি ডাউনলোড করে পড়ুন

 

 

সেদিন স্কুলে কিছু শিক্ষার্থী নানান প্রশ্ন করছে। চোখে-মুখে তাদের রাজ্যের কৌতূহল। এক জনে বলল, স্যার, আচ্ছা আশুরার দিনে কি আসলেই বুক চাপড়ে কান্নাকাটি করতে হয়? আরেকজন বলল এদিনেই নাকি পৃথিবী আর জান্নাত-জাহান্নাম সব তৈরি হয়েছে! আসলে কোনটা সত্যি, স্যার?
আমি কিছুক্ষণ চুপ করে ওদের মুখের দিকে তাকিয়ে রইলাম। আমাদের ছোট্ট সোনামণিদের নিষ্পাপ মনগুলো ঠিক এমনই। ওরা চারপাশ থেকে যা শোনে, স্পঞ্জের মতো শুষে নেয়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, ওদের এই কৌতূহলী মনে অজান্তেই কত শত মনগড়া গল্প আর কুসংস্কার বাসা বাঁধছে?
আমরা ওদের জিপিএ-৫ নিশ্চিত করার জন্য রাত জেগে পড়াশোনা করাই, নামী-দামী ব্র্যান্ডের খেলনা কিনে দেই, কিন্তু ওদের ঈমান আর আকীদা সুরক্ষার জন্য কতটুকু করছি?
মহররমের ১০ তারিখ তথা আশুরার দিনটি এলে আমাদের সমাজজুড়ে চলে নানা রকম কিচ্ছা-কাহিনীর মহোৎসব। কেউ মাতম করছে, কেউ বিশেষ রান্নার আয়োজন করছে, আবার কেউবা পুরো পৃথিবী সৃষ্টির অবাস্তব ইতিহাস আওড়াচ্ছে।
অথচ এর আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সেই মহান সুন্নাহ, যা মূসা (আ.)-এর বিজয়ের সাথে মিশে আছে।
আমাদের সন্তানদের যদি আমরা এখনই সঠিক ইতিহাস আর খাঁটি সুন্নাহর স্বাদ না দেই, তবে বড় হয়ে ওরা যখন এই কুসংস্কারগুলোর মুখোমুখি হবে, তখন ওদের বিশ্বাসের ভিত নড়ে উঠবে। ওরা দ্বিধাদ্বন্দ্বে ভুগবে।
অভিভাবক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা কি চাই না আমাদের সন্তান একটি সুন্দর, সাবলীল গল্পের ছলে দ্বীনের খাঁটি সত্যটাকে চিনুক?
সম্মানিত অভিভাবক, আপনাদের এই ভাবনার সঙ্গী হতেই ইনশাআল্লাহ খুব শীঘ্রই ছোট্ট সোনামণিদের জন্য আসছে এক অসাধারণ উপহার—”আশুরা: ভুল নয়, সত্য জানো”।
এটি কেবল কোনো গল্পের বই নয়; এটি আপনার সন্তানের কৌতূহলী মনের সব গোলকধাঁধা ভাঙার এক চমৎকার চাবিকাঠি। বইটিতে ছোট্ট মিকদাদ আর তার প্রাজ্ঞ দাদাজানের কথোপকথনের মাধ্যমে অত্যন্ত সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে আশুরার প্রকৃত ইতিহাস।
কোনো মনগড়া উপকথা নয়, কোনো অতিভক্তির বিদআত নয় বরং লোহিত সাগর চিরে মূসা (আ.)-এর অলৌকিক মুক্তি, রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ এবং কারবালার প্রকৃত সত্য ফুটে উঠবে ওদের চোখের সামনে।

আসুন, রূপকথার কাল্পনিক গল্পের চাদর সরিয়ে আমাদের সন্তানদের হাতে তুলে দএই ইতিহাসের অকাট্য সত্য। ওদের ঈমানী চেতনাকে গড়ে তুলি

সুন্নাহর আলোতে।
আপনার সন্তানকে সত্যের মুখোমুখি করতে আপনি প্রস্তুত তো?

Reviews

There are no reviews yet.

Be the first to review “আশুরা – ভুল নয়, সত্য জানো”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top