আমার উম্মতের ছোট্ট সোনামণিরা এবং তাদের মা-বাবাদের জন্য এই বইটি আমার পক্ষ থেকে একটি উন্মুক্ত উপহার।
আপনারা বইটি প্রথমে নিজেরা পড়ুন।
তারপর প্রতি রাতে ঘুমানোর আগে আপনার সন্তানকে একটু একটু করে পড়ে শোনান। সম্ভব হলে প্রিন্ট করুন। স্পাইরাল বাঁধাই করুন। নিজে পড়ুন, সন্তানদের পড়ান এবং অন্যদের কাছেও পৌঁছে দিন।
এর থেকে কার্যকরী উপায় আর কি হতে পারে নিজের এবং সন্তানের অভিযোগের চেইন বন্ধ করতে?
এর চেয়ে কার্যকরী উপায় আর কি হতে পারে নিজেকে এবং সন্তানদেরকে নাফসের গোলামী থেকে শৃঙ্খলাবদ্ধ করতে?
আমাদের শিশুর মনে আমাদের মজলুম ভাই বোনদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করাটা কত দরকার। আমাদের নিজেদেরই তো মন নরম হওয়ার জন্য এই বিষয়গুলোর চর্চা করা দরকার।
রাতের পরে রাত অন্তরের যে দহন ও কষ্ট আমরা সবাই অনুভব করি আমার নির্যাতিত ভাই-বোনদের জন্য। আবার কিছু করতে গিয়েই বুঝি আমরা কত অসহায়!
এই কাজ তো সামান্য। হয়তো কিছুই না।
এই সামান্য কাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস তো নেই। তারপরও একেবারেই কিছু না করে সোফায় বসে থাকার থেকে কিছু একটা করার তাড়না থেকেই কিছু একটা করা…
বইটি নিজে পড়ুন, সন্তানকে পড়ান, বাচ্চাদেরকে তো দিনশেষে অক্ষরগুলো চেনাতেই হবে তাহলে অক্ষর চিনতে চিনতে তারা সত্য টা জানুক, বুঝুক, নিজেদেরকে সেভাবেই গড়ে তুলুক।
– শারিন সফি অদ্রিতা
লেখিকা শারিন সফি অদ্রিতা’র প্রকাশিত সকল বইগুলো দেখতে এখানে ক্লিক করুন






Reviews
There are no reviews yet.