Sale!

ইয়া আহলাল ফজর

Original price was: ৳146.Current price is: ৳100.

লেখক : সালেহ বিন আব্দুর রহমান আল খুজাইরী

প্রকাশনী : রিফাইন পাবলিকেশন
বিষয় – সালাত/নামায
পৃষ্ঠা : 80, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024

 

কিছু অংশ পড়ে দেখতে এখানে ক্লিক করুন

 

 

- +

সালাত সকল ইবাদতের মূল। হাশরের মাঠে আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে হিসাব গ্রহণ করবেন। সালাতে যদি বান্দা মুক্তি পায় তাহলে সর্ববিষয়েই মুক্তি পাবে এজন্য সালাত সঠিকভাবে আদায় না করলে আল্লাহর কাছে তা কবুল হবে না।
সালাত এমন এক ইবাদত, যা সারা বছর দৈনিক পাঁচবার আদায় করতে হয়। মৃত্যু ছাড়া আর কোন অবস্থাতে সালাত মাফ হয় না। এমনকি মৃত্যুশয্যায় স্বাভাবিক জ্ঞান থাকা অবস্থায় সালাত থেকে বিরত থাকার কোন বিধান নেই। পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে ফজরের সালাতের গুরুত্ব অত্যধিক। সালাতের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সাথে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। বলা হয়, ফজরের সালাত দেরিতে পড়ায় অভ্যস্ত মানুষগুলো জীবনের সব কাজে পিছিয়ে পড়ে।

ফজরের সালাতের গুরুত্বের কারণে তাতে গাফিলতির পরিণাম অত্যন্ত ভয়াবহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতকে মুমিন ও মুনাফিক এর মধ্যে পার্থক্য নির্ণায়ক হিসেবে উল্লেখ্য করেছেন। ফজরের সালাত জামাতে আদায় করার গুরুত্ব অনেক। অধিকাংশ মানুষ এই সময় ঘুমের ঘোরে অচেতন থাকে। তাই এই সময়ে আল্লাহর স্মরণে মসজিদে গিয়ে সালাত আদায়ের ফজিলত সবচেয়ে বেশি। যতটা কষ্ট মনে হয় আসলে ফজরের সালাত পড়া মোটেও তেমন কঠিন কাজ নয়। শুধু প্রয়োজন ‘ফজরের সালাত সময়মতো পড়বোই পড়বো’ এমন দৃঢ় ইচ্ছা মনে পোষণ করা।
আপনার হৃদয় ঈমানে পরিপূর্ণ, আপনি বিতির পড়েছেন, কিছুটা কুরআন তিলাওয়াতও করেছেন এবং যদিও আপনার হাতে ফজর পর্যন্ত ঘুমানোর জন্য মাত্র দু-ঘন্টা সময় আছে, তারপরও জেগে উঠার ব্যাপারে আপনি নিশ্চিত। কারণ, আপনি আপনার মন, হৃদয় ও দেহকে প্রস্তুত করে নিয়েছেন। এমনকি মাঝে মাঝে ওয়াক্ত পার হয়ে গিয়ে সালাত মিস করার ভয়ে মাঝরাতেও ঘুম থেকে জেগে উঠেছেন। যদি আপনি এধরনের কোন ঘটনার সম্মুখীন না হয়ে থাকেন, তবে এমন সময়ের কথা ভাবুন যেদিন আপনাকে খুব ভোরে বাস কিংবা ট্রেন ধরতে হয়েছিল। আর ভাবুন কিভাবে আপনার মন, হৃদয় ও দেহ সজাগ ছিল। হয়তো অনেক দেরিতে ঘুমিয়েও জেগে উঠেছিলেন বাস কিংবা ট্রেনের জন্য!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইয়া আহলাল ফজর”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top