হয়তো আজ থেকে অনেক বছর পর কেউ আর বলবে না—ইসলামি বাংলা সাহিত্যে মৌলিক এবং উল্লেখযোগ্য কোনো রচনা নেই—সেই লক্ষ্য বাস্তবায়নেই পড়প্রকাশ ও ১৩জন লেখকের এই সাহসী অভিযাত্রা৷
আজওয়াজে মুতাহহারাত—নবিজি সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ; বাংলাভাষায় তাদের একেকজনকে নিয়ে আলাদা গ্রন্থ রচিত হয়নি ।
— পড়প্রকাশ ও প্রতিজ্ঞাবদ্ধ ১৩ তরুণ লেখক প্রথমবারের মতো প্রত্যেক উম্মুল মুমিনিনের জন্য পৃথক গ্রন্থ রচনা করছে, যেখানে ফিকশনের আশ্রয়ে নন-ফিকশন রচনা করে ইতিহাস ও গল্প-বলার আদলে দারুণ ও অভিনব ভঙ্গিমায় লেখা হয়েছে রাসুলের প্রত্যেক স্ত্রীকে নিয়ে৷ হাদিসের আলোকে, সিরাত-অবলম্বনে, বর্ণনার সৌন্দর্যে, উপস্থাপনার অভিনবত্বে, ভাষার মাধুর্যে ভিন্নধারার এক রচনার সমষ্টি নিয়ে সামনে আসছে এই সিরিজটি, যার প্রতিটি বাক্য নিরেট সত্য ইতিহাস, কিন্তু বর্ণনা গল্পের আদলে৷ গ্রহণযোগ্য বিভিন্ন রেফারেন্সের সাহায্যে উম্মাহাতুল মুমিনিনের বৈচিত্রময় জীবনালেখ্যতে রয়েছে নানান ঘটনা, উত্থান-পতন ও শিক্ষণীয় অনেক কিছু।
তাদের জীবনী চিন্তার খোরাক যোগায়, অন্তর আনন্দিত করে; হাসি-আনন্দ, দুঃখ-দুর্দশা আর হতাশায় নিমজ্জিত বর্ণাঢ্য জীবনের এক অবিস্মরণীয় উপাখ্যান আমাদের করে৷ প্রজ্ঞাপূর্ণ ও জ্ঞানগর্ভ নসিহত, উত্তম চরিত্র ও আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত, বিয়েপূর্ব জীবন, বিয়ের আগে ও পরে রাসুলের সাথে তাদের সম্পর্কের বিশদ বর্ণনা, রাসুলের তিরোধানের পর তাদের কর্ম—হাদিস বর্ণনা ও প্রাসঙ্গিক নানান ইলমি খেদমতের সমন্বিত আলোচনা করা হয়েছে এই সিরিজে৷
তরুণরা সবসময়ই ইতিহাস সৃষ্টি করে। এই ১৩ তরুণ ইতিহাসের আশ্রয়ে নতুন এক ইতিহাসের জন্ম দেবে ইনশাআল্লাহ, যাদের ক্ষুরধার লেখনী একবিংশ শতাব্দীর মসি-যুদ্ধে অসি-যুদ্ধের ভূমিকা রাখবে, যাদের পরিশীলিত মনন বুদ্ধিবৃত্তির দৈন্য কাটিয়ে উঠতে কার্যকরী ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ৷







Reviews
There are no reviews yet.