Sale!

দ্য কেয়ারিং হাজব্যান্ড এবং ওয়াইফ প্যাকেজ

Original price was: ৳550.Current price is: ৳399.

লেখক : মোঃ মতিউর রহমান
প্রকাশনী : মিফতাহ প্রকাশনী
বিষয় : পরিবার ও সামাজিক জীবন, বিয়ে
পৃষ্ঠা : 328, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021

- +
লেখকের কথা :
আলহামদুলিল্লাহ, আমার নতুন দুটি বই ‘দ্য কেয়ারিং হাজব্যান্ড’ এবং ‘দ্য কেয়ারিং ওয়াইফ’ আজ হাতে পেলাম। নিজ কর্মের পাশাপাশি শখের বসে বিভিন্ন ইংরেজি আর্টিকেল থেকে পছন্দমত তথ্য নিয়ে আমি বইদুটিকে নিজের মত করে লিখেছি। পান্ডুলিপি প্রস্তুতির পর একাধিক মুফতির মাধ্যমে বই দুটির শরঈ সম্পাদনা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রি অর্ডার অফারে বইদুটি বাজারে বেশ ভালই সাড়া ফেলেছে। যারা বিশ্বাস করে হাজব্যান্ড ওয়াইফ প্যাকেজের বই দুটি প্রি-অর্ডার করেছেন তাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই বই দুটি হাতে পেলে আপনি আনন্দিত হবেন এবং পড়লে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন- ইনশাআল্লাহ।
বইদুটি নিয়ে কিছু কথা :
আজকের এই বিপর্যস্ত সমাজে একজন কেয়ারিং হাজব্যান্ড বা একজন কেয়ারিং ওয়াইফ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। ছেলে কি মেয়ে সবাই চায় তার জীবনে একজন কেয়ারিং লাইফ পার্টনার জুটুক। সমাজে দিনকে দিন স্বামী-স্ত্রীর মাঝে সংসার জীবনের প্রকৃত লক্ষ্য হারিয়ে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যাও বেড়ে যাচ্ছে, শুধু ঢাকা শহরেই প্রতিদিন গড়ে ৩৯ জনের ডিভোর্স হচ্ছে; বাড়ছে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম ও অশ্লীলতা।
এমতাবস্থায় শুধু এইসব সমস্যার সমাধানই নয়, একটি সুখী দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও আরও বৈচিত্র্যময় করে তুলতে ‘দ্য কেয়ারিং হাজব্যান্ড’ এবং ‘দ্য কেয়ারিং ওয়াইফ’ বই দুটো খুবই কার্যকরী ভূমিকা পালন করবে- ইনশাআল্লাহ।
আমি বই দুটোতে একজন ভালো স্বামী এবং একজন ভালো স্ত্রী হওয়ার বিভিন্ন গবেষণামূলক উপায়গুলো খুঁজে বের করে তা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। যারা একজন কেয়ারিং হাজবেন্ড কিংবা একজন কেয়ারিং ওয়াইফ হতে চান বা পেতে চান, সবার জন্য বইদুটি উপকারে আসবে ইনশাআল্লাহ।
হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরকে গিফট করার জন্য বইদুটোকে হার্ডকভারে উন্নতমানে আকর্ষণীয় হিসেবে প্রস্তুত করা হয়েছে। তাই আপনি আপনার স্পাউসকে বইটি গিফট করুন এবং তাঁকে পড়তে উৎসাহিত করুন। দেখবেন, বিনিময়ে ফায়দা আপনি নিজেই পেয়ে গেছেন – ইনশাআল্লাহ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “দ্য কেয়ারিং হাজব্যান্ড এবং ওয়াইফ প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Scroll to Top