আমরা কুরআন পড়ি—আয়াত পড়ি, সুরা পড়ি। কিন্তু কখনো কি একটু থেমে ভেবেছি, এই আয়াতগুলোর বিন্যাসের পেছনে কী রয়েছে?
বিষয়ের বৈচিত্র্যের আড়ালে কি কুরআনে লুকিয়ে আছে কোনো গভীর কাঠামো, পারস্পরিক সম্পর্ক ও সুপরিকল্পিত নকশা?
এই বই সেই প্রশ্নেরই এক অনুসন্ধান। কুরআনের আয়াত ও সুরার বিন্যাস, পারস্পরিক সংযোগ এবং কাঠামোগত সৌন্দর্যের কিছু দিকের মধ্য দিয়ে এটি আমাদের আমন্ত্রণ জানায় কুরআনকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে—শুধু পড়তে নয়, এর গঠন ও বিন্যাস নিয়েও গভীরভাবে ভাবতে। হয়তো এই যাত্রায় কুরআনের পরিচিত আয়াতগুলোর মধ্যেই আপনি আবিষ্কার করবেন এক নতুন বিস্ময়।
বইটি কাদের জন্য?
প্রথমত, যারা কুরআন নিয়ে গভীর চিন্তাভাবনা (তাদাব্বুর) করতে পছন্দ করেন বইটা তাদেরকে অনেক সাহায্য করবে।
দ্বিতীয়ত, যারা স্রেফ কুরআনের অনুবাদ বা তাফসীর পড়েন বইটিতে তাদের জন্যও চিন্তার খোরাক রয়েছে।
বইটি মূলত কুরআন প্রেমীদের জন্য জ্ঞানের এক নতুন দুয়ার উন্মোচন করে দিবে ইন শা আল্লাহ।










Reviews
There are no reviews yet.