তথ্যের সয়লাবের এই যুগে চারদিক থেকে অসংখ্য কথা ও খবর শিশুর মনে প্রবেশ করছে। তার মধ্য থেকে সত্যকে চিনতে বড়রাই যখন হিমশিম খাই—তখন শিশুদের জন্য বিষয়টি আরও কঠিন। এই প্রয়োজনকে সামনে রেখেই আমাদের ‘খুদে’ সিরিজের নতুন অ্যাক্টিভিটি বই “খুদে মুহাদ্দিস”। বইটি শিশুদের সত্য–মিথ্যা যাচাই করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। গল্প, খেলা ও সহজ উদাহরণের মাধ্যমে এতে শেখানো হয়েছে—কোনো খবর বা কথা, বিশেষ করে নবী মুহাম্মাদ ﷺ থেকে বর্ণিত হাদীস, কীভাবে যাচাই করতে হয়। বইটির প্রথম অংশে দৈনন্দিন শোনা কথার সত্যতা যাচাইয়ের পদ্ধতি শেখানো হয়েছে, হাদিস শাস্ত্রের কিছু মৌলিক নীতির আলোকে। দ্বিতীয় অংশে হাদিস সংরক্ষণ ও বিকাশের শুরুর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে সেই নীতিগুলোর প্রয়োগ দেখানো হয়েছে। সহজ অনুশীলনের মাধ্যমে শিশুরা নিজেরাই কিছু হাদীস যাচাই করার চেষ্টা করতে পারবে ইনশাআল্লাহ। “খুদে মুহাদ্দিস” শিশুদের মধ্যে সচেতনতা ও সত্য যাচাইয়ের মানসিকতা গড়ে তুলতে সহায়ক একটি অনন্য বই।
Sale!
খুদে মুহাদ্দিস অ্যাক্টিভিটি বই
Original price was: ৳320.৳240Current price is: ৳240.
লেখক : তাবাস্সুম মোস্লেহ বুশরা
প্রকাশনী : ফিউচার উম্মাহ বিডি
পৃষ্ঠা : 57, ভাষা : বাংলা
কিছু অংশ পড়ে দেখতে এখানে ক্লিক করুন






Reviews
There are no reviews yet.