Sale!

জান্নাতে দেখা হবে (ইনশাআল্লাহ)

Original price was: ৳340.Current price is: ৳238.

লেখিকা– শারিন সফি অদ্রিতা

প্রকাশনী- রাইয়ান প্রকাশন
পৃষ্ঠা: 224, পেপারব্যাক,

বইটি আগামী 05 Oct 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে।

 

- +

জান্নাতে দেখা হবে” বইটি কেবল জান্নাতের নেয়ামতের বর্ণনায় সীমাবদ্ধ নয়। বরং এটি আপনাকে নিয়ে যাবে এক হৃদয়ছোঁয়া সফরে, যেখানে কুরআন ও সহিহ হাদিসের আলোয় জান্নাতকে অনুভব করার প্রচেষ্টার পাশাপাশি আপনি আরও আপন করে চিনতে পারবেন নবী-রাসূল, সাহাবি ও সাহাবিয়াদের।

তাঁদের জীবন, ত্যাগ, ভালোবাসা, দুআ ও ঈমানের গল্প আপনার অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষাকে আরও ব্যাকুলভাবে জাগিয়ে তুলবে। আপনার নেক আমলের পথে চলার শক্তি জোগাবে। অর্থাৎ এক বইতেই পেয়ে যাবেন দুই রত্ন: ১) জান্নাতের স্বপ্ন, আর ২) সিরাতুল মুস্তাকিমে চলা আদর্শ মানুষদের জীবন থেকে পাওয়া পথের পাথেয়।

দারুণ না?

এই সফরে পাতায় পাতায় আমাদের সঙ্গী হবেন খাদিজা (রা.), আয়িশা (রা.), ফাতিমা (রা.), সাফিয়্যাহ (রা.), হাফসা (রা.), উন্মে সালামাহ (রা.), যায়নাব বিনতে জাহশ (রা.), সুমাইয়্যাহ (রা.), মুস’আব ইবনে উমাইর (রা.), সালমান আল-ফারসি (রা.), আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.), সহ আরও অনেকেই।

আরও আছে জান্নাতি খাবার-দাবার, জান্নাতের বাজার, আপনজনদের সঙ্গে পুনর্মিলনের স্বপ্ন, হাওযে কাউসার, প্রিয় রাসূলুল্লাহ এর সাক্ষাৎ কে ঘিরে হৃদয়ের আকুলতা এবং শেষে সেই সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির কথা, যার কাছে জান্নাতের সব সৌন্দর্যও ম্লান হয়ে যাবে: আমাদের রবের দীদার।

আর দেরি কেন, প্রিয় পাঠক? ডুবে যান জান্নাতের স্বপ্নে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “জান্নাতে দেখা হবে (ইনশাআল্লাহ)”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top