Sale!

ইমাম নববীর ৪০ হাদীস – অর্থ, ব্যাখ্যা ও অন্তর্নিহিত শিক্ষা

Original price was: ৳980.Current price is: ৳840.

লেখক : মুহাম্মাদ নাসীল শাহরুখ

প্রকাশনী : সবুজ উদ্যোগ প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা: ৫৯৪
বইয়ের সাইজ: রয়্যাল (৭”x ৯.৫”)
বাইন্ডিং: হার্ড কভার

 

কিছু অংশ পড়ে দেখতে এখানে ক্লিক করুন

 

 

- +

কেউ যদি ১টি বই থেকে দ্বীন ইসলামের সকল গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানতে চায়, তবে ইমাম নববীর ৪০ হাদীসের বিকল্প নেই। এই সংকলনের প্রতিটি হাদীস দ্বীনের একেকটি মূলনীতিকে ধারণ করে। আর এই হাদীসগুলোকে ব্যাখ্যা করতে গেলে কলি থেকে ফুটে ওঠা সুন্দর গোলাপের মতই ইসলাম তার সুন্দরতম রূপে আমাদের কাছে ধরা দেয়। এজন্য এই ব্যাখ্যা গ্রন্থটি পারিবারিক স্টাডি সার্কেল, মসজিদের তালিম কিংবা কর্মক্ষেত্রে সালাতের পর পাঠের জন্য অত্যন্ত উপযোগী একটি বই।

এক কথায় বাংলা ভাষাভাষী প্রত্যেক মুসলিমের জন্য এটি অতি অবশ্যক একটি বই – যা প্রতিটি ঘরে, সবার হাতে থাকা বাঞ্ছনীয়।

. . . . . . .

“ইমাম নববীর চল্লিশ হাদীস ৪২টি হাদীসের একটি অদ্বিতীয় সংকলন। বিশ্বের বিভিন্ন প্রান্তে আলেমগণ তাদের দারসে এই হাদীসগুলো ব্যাখ্যা করে থাকেন এবং দ্বীনশিক্ষার্থীরা এই হাদীসগুলো মুখস্থ করে থাকেন। রাসূলুল্লাহ (সা.) এর হাদীসের বিশাল ভাণ্ডারের মধ্যে এই অল্প কিছু হাদীসের কী এমন বিশেষত্ব?

ইমাম নববী (র.) তাঁর বইয়ের ভূমিকায় এই হাদীসগুলোর বিশেষত্ব উল্লেখ করেছেন। এই ৪২টি হাদীসের প্রতিটিই দ্বীনের গুরুত্বপূর্ণ কোন না কোন মূলনীতিকে ধারণ করে। ঐ সমস্ত মূলনীতি, যার উপর গোটা দ্বীন দাঁড়িয়ে আছে। এজন্য বলা যায়, কেউ যদি এই সংকলনটি ব্যাখ্যা সহকারে আত্মস্থ করে, তবে সে দ্বীন ইসলামের মৌলিক শিক্ষাকে নিজের মাঝে সহজেই ধারণ করতে পারবে।

আশা করি গ্রন্থটি দ্বীন সম্পর্কে দ্বিধা-বিভ্রান্তির এই যুগে মুসলিম ভাই-বোনদেরকে সঠিক পথের সন্ধান পেতে সহায়তা করবে।”

-উস্তাজ নাসীল শাহরুখ

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইমাম নববীর ৪০ হাদীস – অর্থ, ব্যাখ্যা ও অন্তর্নিহিত শিক্ষা”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Scroll to Top