Sale!

একটি সফল রামাদান ডায়েরি

Rated 5.00 out of 5 based on 2 customer ratings
(2 customer reviews)

Original price was: ৳330.Current price is: ৳240.

একটি সফল রামাদান ডায়েরি

(রামাদানের প্রস্তুতি, করণীয় ও পূর্ণাঙ্গ গাইডলাইন)

লেখিকা– শারিন সফি অদ্রিতা

প্রকাশনী- রাইয়ান প্রকাশন
পৃষ্ঠা: ২২৪ , পেপারব্যাক

 

কিছু অংশ পড়ে দেখতে এখানে ক্লিক করুন

 

 

- +
আমাদের সবার প্রিয় রামাদান মাস খুব আসন্ন…
কেমন হবে যদি এই রামাদান আসার আগেই আপনার হাতে একটি সফল রামাদানের পূর্ণাঙ্গ গাইডলাইন চলে আসে?
এমন একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ আপনি পেয়ে যাবেন যেটা শুধুমাত্র এই বছর নয় — বরং প্রতি বছরই ঘুরে ঘুরে আপনি রামাদানে এটা ব্যবহার করে সফল হওয়ার পথে আরো একধাপ এগিয়ে যেতে পারবেন, ইন শা আল্লাহ।
.
“একটি সফল রামাদান ডায়েরি” বইটিতে পাবেন—
🔘 রামাদান শুরুর আগে থেকেই প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন, অর্থাৎ রজব এবং শা’বান মাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি
🔘 রামাদান শুরু হলে পুরো ৩০ দিনে সফল হওয়ার পূর্ণাংগ রোডম্যাপ
🔘 রামাদানের ৩০ দিনের জন্য ৩০টি কুরআন তাদাব্বুর এক্সারসাইজ
🔘 ‌লাইলাতুল কদর তালাশে সফল হওয়ার আলাদা পরিকল্পনা
🔘 রামাদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কুরআনের আয়াতগুলো এক নজরে
🔘 রামাদান সংক্রান্ত প্রসিদ্ধ হাদিসগুলো এক নজরে
🔘 রামাদানের প্রসিদ্ধ দুয়াগুলো এক নজরে
🔘 রামাদানের বেসিক ফিকহ এক নজরে
🔘 বিভিন্ন বাস্তব সম্মত পরিস্থিতিতে রামাদানে সফল হওয়ার প্রো-টিপস
(ব্যস্ত গৃহিণী, ব্যস্ত কর্মজীবী, অসুস্থ ব্যক্তি, বোনদের মাসের বিশেষ সময়ের জন্য রামাদান পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি)
🔘 রামাদান থিমের হৃদয়গ্রাহী কিছু গল্প
তাহলে দেখুন, প্রিয় পাঠক, এই এক মলাটের ভেতরেই রামাদানকে গুছিয়ে নেয়ার সকল উপকরণ আপনার হাতে চলে এসেছে, আলহামদুলিল্লাহ।

 

.

লেখিকা শারিন সফি অদ্রিতা’র প্রকাশিত সকল বইগুলো দেখতে এখানে ক্লিক করুন

 

 

2 reviews for একটি সফল রামাদান ডায়েরি

  1. Rated 5 out of 5

    আড়াল মুসলিমাহ্ –

    ​১. ‘একটি সফল রামাদান ডায়রি’
    ​শারিন সফি অদ্রিতার ‘একটি সফল রামাদান ডায়রি’ বইটি শুধু একটি পড়ার বই নয়, আমার আত্মাকে জাগিয়ে তোলার এক নীরব সঙ্গী। বইটি ধরে ধরে আমল করার পর আল্লাহ তাআলার অশেষ রহমতে জীবনের অন্যতম সেরা ও বরকতময় রামাদান কাটিয়েছি আমি। পাতায় পাতায় থাকা অনুশোচনা ও আত্মপর্যালোচনার ছকগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়েছে। মনে হয়েছে যেন এক বোন খুব দরদ দিয়ে আমার হাত ধরে আল্লাহর পথের সঠিক ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে। প্রতিটা রামাদানে আমলনামা গুছিয়ে নিতে এই ডায়রিটি আমার জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে

  2. Rated 5 out of 5

    Faojia Farah –

    ‘একটি সফল রামাদান ডায়েরি’ বইটা রামাদানে সফল হওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে লেখা। এখানে রামাদানের জন্য পূর্বপ্রস্তুতি থেকে শুরু করে রামাদানের সময়গুলো কীভাবে প্রোডাক্টিভলি কাটাবেন, তার দিকনির্দেশনা দেওয়া হয়েছে। রয়েছে ৩০ দিনের আমল ট্র‍্যাকার, যা রামাদানে নিজের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। নারীদের বিশেষ সময়ের জন্য, কর্মব্যস্ত গৃহিনী মায়েদের জন্য সফলভাবে রামাদান কাটানোর কার্যকরী টিপস দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ৩০ দিনের কুরআন তাদাব্বুর অনুশীলনী, যা প্রতিদিন পড়তে পারলে প্রতিদিন একটা কুরআনের আয়াত, সংক্ষিপ্ত ব্যাখ্যা, আয়াতের শিক্ষা এবং করণীয় সম্পর্কে জানা যাবে। শেষে রয়েছে সুন্দর, শিক্ষণীয় কিছু গল্প। এককথায় অত্যন্ত দারুণ একটা বই এটা। আসন্ন রামাদানে বইটাকে একবার সুযোগ দিয়েই দেখুন আপনার রামাদান মাসটাকে রাঙিয়ে দিতে।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top