Sale!

ছোটদের আদব সিরিজ

Original price was: ৳850.Current price is: ৳760.

লেখক : হোসাইন-এ-তানভীর
প্রকাশনী- সত্যায়ন প্রকাশন
৪-৮ বছর বয়সীদের উপযোগী
পৃষ্ঠা : 144, বই সংখ্যা – ৬ টি
পৃষ্ঠা – প্রতি বইয়ে ২৪ টি করে মোট ১৪৪ পৃষ্ঠা

 

- +
Categories: ,

আপনার সন্তান যখন আপনার সাথে সুন্দর করে কথা বলে, তখন আপনার অনুভূতি কেমন হয়? আপনার সামনে আপনার সন্তান যখন বড়দের সম্মান করে, আদবের সাথে চলে তখন আপনার কেমন লাগে? নিশ্চয়ই অনেক ভালো। মনে হয় আপনার ঘরে এ যেন এক টুকরো জান্নাত।

সন্তান, ছোট ভাই-বোনদের আচরণ সুন্দর করার পেছনে আমাদের বড়দের ভূমিকা অনেক বেশি। তাদেরকে আমরা ছোটবেলা থেকেই শেখাতে পারি সুন্দর আদব ও আচার-আচরণ। তাদের হাতে তুলে দিতে পারি কিছু অসাধারণ বই; যাতে করে তারা শিখতে পারে জীবন-পথে চলার আদব। বড় হয়েও যেন তারা আঁকড়ে ধরতে পারে নববি আদর্শ। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা নিয়ে এসেছি ছোটদের আদব সিরিজ। যেখানে গল্পে গল্পে আদবের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের উপযোগী করে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে অসংখ্য গল্প। যেগুলো বেছে নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে। সাথে প্রতিটি পৃষ্ঠাতেই রয়েছে আকর্ষণীয় রঙিন রঙিন ছবি; শিশুরা দেখলেই যা পছন্দ করবে।
.
আদব সিরিজের বইগুলো—
১. সালাম ও সাক্ষাতের আদব
২. ইলম শেখার আদব
৩. আল্লাহর সাথে আদব
৪. পোশাক ও পবিত্রতার আদব
৫. ঘুম ও খাওয়ার আদব
৬. খেলাধুলা ও আনন্দ করার আদব
.
আদব সিরিজটির বৈশিষ্ট্য :
– সিরিজটিতে রয়েছে ছয়টি বই।
– প্রতিটি বইয়ে আছে ২৪ পৃষ্ঠা।
– প্রতি পৃষ্ঠায় আছে মনকাড়া সব রঙ্গিন ছবি ও দৃশ্য। তাই শিশুরা বিরক্ত হবে না।
– ছয়টি বইয়ের মোট ১৪৪ পৃষ্ঠায় পাবেন প্রায় ১০০ শিক্ষণীয় গল্প ও ঘটনা।
– প্রতিটি গল্পই নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে।
– ফলে আপনার শিশু অনুপ্রাণিত হবে বিশুদ্ধ ইসলামি শিক্ষার আলোকে।
– পুরো সিরিজটি সাজানো হয়েছে শিশুতোষ মন-মানসিকতার কথা মাথায় রেখে। তাই কোথাও জটিল শব্দ বা বড় বাক্য ব্যবহার করা হয়নি। সহজ সাবলীল করার চেষ্টা করা হয়েছে।
– আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যে শিশুরা নিজে থেকে এখনো বই পড়তে পারে না—মানে যাদের বয়স ছয় বছরের কম—তারাও এই বইগুলো দেখতে ও শুনতে খুব পছন্দ করবে।
– একটি সুন্দর গল্পই বদলে দিতে পারে আপনার শিশুর ভাবনার জগৎ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছোটদের আদব সিরিজ”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Scroll to Top