ছোট্ট বন্ধুদের জন্য আতফালের বিশেষ আয়োজন ছোটদের কুরআনিক গেম। খেলতে খেলতে শিখার সাহায্যে ছোট্ট সোনামণিরা কুরআনকে জানবে।
.
ছোটদের কুরআনিক গেম-এর বৈশিষ্ট্য:
১. খেলার ছলে কুরআনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানা।
২. সূরার নামের সাথে পরিচিত হওয়া।
৩. পরিবারের ছোট-বড় সবাই মিলে কুরআন শেখা।
৪. কুরআন জানতে ও বুঝতে প্রতিটি মুসলিমকে আগ্রহী করে তোলা।
৫. কুরআনি মূল্যবোধ ও আদব-আখলাক শেখার মাধ্যমকে সহজলভ্য করা।
৬. বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করা।
৭. ডিজিটাল ডিভাইসকে দূরে রেখে কুরআনের সান্নিধ্যে সময় কাটানো।
৮. কুরআনে বর্ণিত নবি-রাসূল, গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্থান, প্রাণী, আল্লাহর নাম-সহ কুরআনের শিক্ষা ও উপদেশগুলোকে খুব সহজে মানুষের অন্তরে বসিয়ে দেওয়া।
৯. কুরআনের শিক্ষা ও উপদেশসমূহকে খেলার ছলে বারবার সামনে এনে আমলে পরিণত করা।
.
যা থাকছে ছোটদের কুরআনিক গেম বক্সে:
কুরআনিক কার্ড: পাঁচটি ভিন্ন ভিন্ন রঙের কার্ড আছে। প্রতিটি কার্ডে সূরার নাম, ফল, প্রাণী, খাবার ও অন্যান্য বস্তুর নাম ও ছবি থাকবে।
খেলার বোর্ড: এখানে মোট পাঁচ রঙের বোর্ড আছে। খেলার বোর্ডে প্রতিপাশে দুই অংশে পাঁচটি করে দশটি ঘর থাকবে। এক পাশে ১০টি সূরার নাম। অন্য পাশে সেই সূরাগুলোতে উল্লিখিত প্রাণী, ফল, খাবার বা অন্যান্য জিনিসের ছবি থাকবে।
খেলার কয়েন: খেলার কয়েন মোট ৫০টি। প্রতিটি কয়েনে প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট প্রাণী, ফল, খাবার বা অন্যান্য জিনিসের ছবি থাকবে। কয়েনের পেছনে আরবি নাম ও উচ্চারণ বাংলায় দেওয়া থাকবে।
একের ভেতর চার: এই একটি বক্স দিয়ে পরিবার কিংবা বন্ধু সবার সাথে খেলা যাবে ৪টি আলাদা মজার গেম
.
Reviews
There are no reviews yet.