ছোট থেকে বড়, সামান্য থেকে অসামান্য—যে নিয়ামতই আমরা প্রতিনিয়ত ভোগ করছি, তা মহান আল্লাহর কোনো না কোনো গুণের বরকতেই করছি। কিন্তু সেই গুণগুলো কী? সেই গুণবাচক নামগুলো কি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে মিলিয়ে দেখার সুযোগ হয়েছে? কখনও ভেবেছি—কোন নামের গুণে আল্লাহ আমাদের ওপর এত মেহেরবান? কোন সে নাম, যা পাপাচারে লিপ্ত বান্দাকেও হতাশ হতে দেয় না? কোন নামের গুণে তিনি সমস্ত মাখলুকাতের রিযিকের ব্যবস্থা করেন? সর্বোপরি কোন নামগুলোর ব্যাপারে আল্লাহর রাসূল সা. বলেছেন, মুখস্থকারী ও আমলকারী জান্নাতে প্রবেশ করবে? এগুলো হলো মহান আল্লাহর সুন্দরতম ৯৯টি নাম, যাকে একসাথে বলা হয় ‘আসমাউল হুসনা’।
ছোট বয়সে শিশুদেরকে আল্লাহর গুণবাচক নামগুলোর সাথে পরিচয় করিয়ে দিতেই ‘আল্লাহর ৯৯ নাম শিখি ও আঁকি’ সিরিজটির আত্মপ্রকাশ। সিরিজটিতে প্রতিটি নামের আরবি হ্যান্ডরাইটিং, বাংলা উচ্চারণ ও অর্থ শেখার পাশাপাশি রয়েছে রং করে মর্ম-অনুধাবন ও জীবনঘনিষ্ঠ জার্নাল প্রশ্নের মাধ্যমে আল্লাহর মহত্ত্ব ও বড়ত্ব অনুভব করার দারুণ আয়োজন।






Reviews
There are no reviews yet.