বাচ্চাদের মন হচ্ছে এক টুকরো নরম মাটির মতো। এই মাটিতে যে বীজ বুনে দেবেন, সেই গাছই জন্মাবে। ছোট থাকতেই তাদের অন্তরে যদি ঈমানের, ইসলামের বীজ বুনে দেওয়া যায় তবে আমরা সেই মাটি থেকে বড় হয়ে ঈমানের সুবিশাল বৃক্ষের আশা করতে পারি।
.
একটি ঈমানদার প্রজন্ম গড়ে তোলার এই স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে সামনে রেখে সন্দীপন প্রকাশন নিয়ে এসেছে ‘ছোটদের ৫০ হাদীস’। ছোট ছোট ৫০টি হাদীস দুই খণ্ডে সংকলিত করেছেন বোন ডা. নিশাত তামমিম। হাদীস শেখানো নিয়ে তার অভিজ্ঞতার ফসল এই বইটি।
.
আমরা আশাবাদী, ইনশাআল্লাহ, আপনার ছোট্ট ছেলে অথবা মেয়েটি খুব সহজেই প্রতিদিন অন্তত একটি করে হাদীস মুখস্থ করে ফেলতে পারবে। দুই তিন শব্দের সহজ এই হাদীসগুলো তাদের সতেজ অন্তরে বসে যাবে খুব সহজেই ইনশাআল্লাহ। আর এরকম একটি প্রচেষ্টায় আল্লাহর রহমত ও নুসরত তো থাকবেই ইনশাআল্লাহ।
.
এখনই অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ। আপনার সন্তান হাদীসের জান্নাতি আলোয় আলোকিত হোক, পৃথিবীকে আলোকিত করুক। আমীন।
.







